ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বর্ষসেরা নারী ক্রীড়াবিদ কৃষ্ণা রানী

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

২০১৬ সালের রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী। বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন তামিম ইকবাল। পাশাপাশি পাঠকের ভোটেও বর্ষসেরা হয়েছেন তামিম।

তামিমের পাশাপাশি বর্ষসেরার পুরস্কার পেয়েছেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। বর্ষসেরা রানারআপ হয়েছেন দুজন। তাদের একজন ভারোত্তোলক মাবিয়া আক্তার। অপরজন শ্যুটার শাকিল আহমেদ। এদিকে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আজীবন সম্মাননা দেওয়া হয়েছে ক্রিকেট সংগঠক রাইসউদ্দিন আহমেদকে। ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ এই মানুষটি বাংলাদেশের ক্রিকেটের শুরুর সেই কঠিন দিনগুলোতে শক্ত করে হাল ধরে রেখেছিলেন। এক সময় বিসিবির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আজীবন সম্মাননা ও বর্ষসেরা ক্রীড়াবিদ প্রত্যেকে ২ লাখ টাকা করে পুরস্কার ও একটি ক্রেস্ট দেওয়া হয়। অন্যান্য বিভাগের বিজয়ীরা পুরস্কার হিসেবে ক্রেস্টের পাশাপাশি পান ১ লাখ টাকা করে।

স/শা