ঢাকাবুধবার , ৪ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

১১ বাংলাদেশির প্রাণ নিল পাকিস্তানি চালক

admin
জুলাই ৪, ২০১৮ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে একটি মিনিবাসে কর্মস্থলে যাচ্ছিলেন বাংলাদেশি শ্রমিকরা। এ সময় বাসের টায়ার বিস্ফোরণ হলে রাস্তার পাশে ছিটকে পড়ে। বাসটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই ১১ বাংলাদেশি নিহত হন।

জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম বলেন, আমরাও সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। হাসপাতালে আমাদের লোক পাঠানো হয়েছে।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঘটনার খোঁজ-খবর নেয়া হচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, বাস চালক ছিলেন পাকিস্তানের নাগরিক। তিনি দ্রুতগতিতে গাড়িটি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

আরআর