ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন তারুণ্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এ কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটিতে সি.এস.ই বিভাগের ১২-১৩ শিক্ষাবর্ষের আরমান রেজা জয় সভাপতি ও রাষ্ট্রনীর্তি ও লোক প্রশাসন বিভাগের তাইয়েব হোসেন জনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে নাজমিন নাহার লাবণী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সালেহ ফুয়াদ, সদস্য সচিব সাদিয়া আফরিন খান, কোষাধ্যক্ষ মিকাইল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আতিকুর রহমান, প্রচার সম্পাদক মোঃ ওয়াহেদ আলী, রক্তদান কর্মসূচী সম্পাদক রাশিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার রায়, সমাজকল্যাণ সম্পাদক শেখ রাইয়ান উদ্দীন ও শিশু – শিক্ষা সম্পাদক নাইম হাসান মনোনিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মুমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়াহেদ জুবেরী সিজার।
আরআর

