ঢাকামঙ্গলবার , ৩ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফিঞ্চের রেকর্ডের দিনে অস্ট্রেলিয়ার বিশাল জয়

admin
জুলাই ৩, ২০১৮ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

রোববার (১ জুলাই) থেকে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে-পাকিস্তানের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে শেষ হয়েছে দুটি ম্যাচ। মঙ্গলবার (৩ জুলাই) ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে রানের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া ও দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি একাই করেন ১৭২ রান। ফলে জিম্বাবুকে লক্ষ্য দেয় ২২৯ রানের। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ১২৯ রানে থেমে যায় স্বাগতিকরা।

আজ জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে জ্বলে উঠেন অজি কাপ্তান। জিম্বাবুয়ে বোলারদের কচুকাটা করার দিনে ১৭২ রানে গিয়ে থামে তার ইনিংস। দলনেতার ইনিংসটি সাজানো ছিলো ১০ ছক্কা ও ১৬ চারের মাধ্যমে। ৪২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন আরেক ওপেনার ডি শর্ট। ফলে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

জিম্বাবুয়ের হয়ে দুই উইকেট সংগ্রহক ব্লেসিং মুজারাবানি।

জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে জিম্বাবুয়ের দুই ওপেনার। দলীয় ৪২ রানের মাথায় কাটা পড়েন ওপেনার চামু চিবাবা। তার কিছুক্ষণ পর প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার সোলেমন মিরে। ১৯ বলে ২৮ রান করে মিরে ফিরলে আর কেউ দলের হয়ে হাল ধরতে পারেননি। অজি বোলারদের তোপর মুখে পড়ে বিধ্বস্ত হয় স্বাগতিকরা। ফলে নির্দারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানে থামে জিম্বাবুয়ে। আর তাতে ১০০ রানের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া।

অজিদের হয়ে তিনটি উইকেট নেন এন্ড্রু টাই। দুটি উইকেট নেন এ্যসটন আগার এবং একটি করে উইকেট নেন স্টোনিস, ম্যাক্স ওয়েল, স্ট্যানলেকে ও রিচার্ডসন।