ঢাকামঙ্গলবার , ৩ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে জলাশয়ের অভাবে মৎস্যজীবিদের মানবেতর জীবনযাপন

admin
জুলাই ৩, ২০১৮ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী (নওগাঁ)সংবাদদাতাঃ

নওগাঁর বদলগাছীতে জলাশয়ের অভাবে মৎস্যজীবিরা মানবেতর জীবনযাপন করছে। জানা যায়, উপজেলার ৬২২ জন মৎস্যজীবি জলাশয়ের অভাবে মৎস্য আহরণ বা শিকার করতে না পারায় তাদের প্রায় ৩ হাজার পরিবারের সদস্য-সদস্যা নিয়ে মানবেতর জীবন যাপন করছে বলে মৎস্যজীবিদের ভাষ্যে জানা গেছে।

বদলগাছী সদর উপজেলার পাশ দিয়ে প্রবাহিত হওয়া ছোট যমুনা নদী এবং ৫২ একর আয়তন বিশিষ্ট নহেলা কাষ্টগাড়ী, পূর্ব বনগ্রাম, মামুদবিলা, মৌজা পাঁচঘরিয়া, বড় বিলা সহ খাল-ডোবা রয়েছে। এছাড়াও উপজেলায় রয়েছে ৮০টি খাস পুকুর। প্রাকৃতিক কারণে ছোট যমুনা নদীটি ভরাট হওয়ায় খরা মৌসুমে নদীটি হয়ে পড়ে পানি শূন্য। বড় বিলা বাদে নহেলা কাষ্টগাড়ী, পূর্ব বনগ্রাম, মামুদ বিলা, মৌজা পাঁচঘরিয়া এই ৪টি বিল ভিটা শ্রেনী দেখায়ে শ্রেনী পরিবর্তন করে আশ্রয়ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করে।

অথচ আশ্রয়ন প্রকল্পগুলোতে ৫০% বসতি নেই। সড়কের দুইধারে নয়নজুলি গুলো প্রভাবশালীদের দখলে। অপর দিকে ৮০টি খাস পুকুর অমৎস্যজীবি সমিতির নামে এবং ক্ষেত্র বিশেষে প্রকৃত মৎস্যজীবি সমবায় সমিতিকে কিছু টাকা দিয়ে প্রভাবশালীরা ঐ সমিতিগুলোর নামে পুকুর লীজ নিয়ে ভোগ দখল করে থাকে। উপরোক্ত কারনে উপজেলায় জলাশয়ের অভাব সৃষ্টি হয়েছে।

এ ছাড়াও প্রকৃত মৎস্যজীবিদের মূলধনের অভাবে পুকুর ডাকে তেমন অংশ গ্রহন করতে পারে না। ফলে মৎস্য আহরণ বা শিকার করতে না পারায় তারা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। উপজেলার জালালপুর পশ্চিম মধ্যপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি এমরান এবং জালালপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আতাউর রহমান ও ভাতশাইল মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন সহ উপজেলার প্রকৃত মৎস্যজীবিরা জানান অর্থাভাবে আমরা সরকারী খাস পুকুর ডাকে অংশ নিতে পারিনা তা ছাড়া সরকারী ডোবা নালাগুলি প্রভাবশালীদের দখলে থাকে।

বদলগাছী উপজেলা মৎস্য অফিসে দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন উপজেলায় বিভিন্ন কারনে জলাশয়ের অভাব সৃষ্টি হওয়ায় মৎস্য আহরণ করতে না পারায় জেলে বা মৎস্যজীবিরা কষ্টে রয়েছে।

আরআর