ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় অস্ত্রসহ সহ ২ সন্ত্রাসী কে আটক করেছে পুলিশ । এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয় ।
পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার দুপুরে উপজেলার নেকমরদ এলাকায় অবস্থিত গ্রামীন ব্যাংক মাঠ কর্মীরা গ্রাহকদের ্ঋণ দেয়ার জন্য ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে । পরে ওই টাকা গ্রাহকদের বিতরণের সময় ২ অস্ত্রধারী সন্ত্রাসী ভয় দেখিয়ে টাকা ছিনতাই করে মোটর সাইকেল যোগে পালিয়ে যাচ্ছিল । ওই সন্ত্রাসীরা কিছুদুর গিয়ে সড়ক দূঘর্টনায় পতিত হয় ।
এ সময় এলাকাবাসী তাদের ধরে ফেলে । পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল সহ তাদের গ্রেপ্তার করে । এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয় ।
আটক সন্ত্রাসীরা হলেন, জেলার হরিপুর উপজেলার লৌহচাঁদ গ্রামের আমিনউদ্দিনের ছেলে আসাদুজ্জামান লিটন (৩১) ও বদরুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৮)।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান নিশ্চিত করেন ।
আরআর

