হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ঈশ্বরদী সরকারী কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ফরিদপুরে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুলাই) সকালে রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার নেতৃত্বে ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির রাজেন্দ্র কলেজ ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ করা হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আলীমুজ্জামান, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আইয়ূব আলী, সমাজ কল্যাণের মোঃ মহিবুল্লাহ প্রমূখ।
আরআর

