ঢাকাসোমবার , ২ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে দেখা করতে চায় ফরিদপুরের জহির

admin
জুলাই ২, ২০১৮ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের টগবগে তরুণ জহির। যার পুরো নাম মোঃ জহিরুল ইসলাম জহির। যার চোঁখে-মুখে প্রতিনিয়ত লেগে থাকে এক স্বপ্নময় হাসি । স্বপ্ন দেখেন ফুটবল নিয়ে, স্বপ্ন দেখেন তাঁর প্রিয় দল ফ্রান্সকে নিয়ে। এই তরুণ বলেন, আমি বিশ্বাস করি আমার প্রিয় দল ফ্রান্স এবছরও বিশ্বকাপ জয় করবে।

জহির বলেন, বাংলাদেশের নিযুক্ত ফ্রান্সের রাষ্টদূতের সাথে দেখা করে তার মনের ভিতর লালন করা ফ্রান্সের ফুটবল জয়ের কথাটা বলতে চাই। জহির নামের এই তরুণ প্রতিনিয়ত স্বপ্ন দেখে যাচ্ছে ফ্রান্সের বিশ্বকাপ জিতার গল্প। সেই ছোট সময় থেকেই ফ্রান্সের ফুটবল তারকা জেনেদিন জিদানের ভক্ত জহির। কথা প্রসঙ্গে এই তরুণ বলেন, ফ্রান্সের প্রতি রয়েছে আমার অকুণ্ঠ ভালোবাসা। আমি স্বপ্ন দেখি আমার স্বপ্নের দল নিয়ে। স্বপ্ন দেখি সুযোগ পেলে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বলব, ফ্রান্সের ফুটবল দলের প্রতি আমার ভালোবাসার কথা।
এই তরুণ আরো বলেন, আমার স্বপ্ন বিশ্বকাপের ফুটবল মাঠ থেকে আমি ফ্রান্সের সমর্থন যোগাতে চাই।

খোঁজ নিয়ে জানা যায়, জহিরের জন্ম ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর গ্রামে। সে স্থানীয় সাতৈর আলিয়া মাদ্রাসার শিক্ষক ইদ্রিস আলীর কনিষ্ঠ পুত্র। জহির ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি রয়েছে তাঁর অগাত ভালোবাসা। এর জন্য বাবা-মার বঁকুনিও কম সহ্য করতে হয়নি এই তরুণকে। তবুও ভালোবাসা এক চিলতিও কমেনি এই তরুণের।

জহিরের মা ফজরা বেগম বলেন, জহিরের প্রিয় দল ফ্রান্সের যেদিন ফুটবল খেলা থাকে সে খাওয়া-দাওয়া বন্ধ করে সারাক্ষণ টেলিভিশনের সামনে বসে থাকে। খেলার সময় টেলিভিশনের সামনে বসে সমর্থন জোগায় সে। তাঁর হাসি-কান্না সব এই ফুটবল খেলার মাঝে। কখনও খেলায় ফ্রান্সের হার দেখলে হাউমাউ করে কান্না জুড়ে দেয় সে।

জহিরের বাবা ইদ্রিস আলী বলেন, ওঁর কাছে বসলেই শুধু ফ্রান্স ফুটবল বিশ্বকাপের গল্প। মাঝে মাঝে খুব বিরক্ত হলেও অনেক সময় ওর সমর্থন ও ভালোবাসা দেখে অভিভূত হই।

এই মাদ্রাসা শিক্ষক আরো বলেন, জহির প্রতিনিয়ত আমাদের কাছে ব্যক্ত করে তাঁর একটাই ইচ্ছা সে যেন বাংলাদেশের নিয়ুক্ত ফ্রান্সের রাষ্টদূতের সাথে দেখা করতে এবং ফুটবল প্রেমের কথা বলতে পারে। তার জন্য সে সবার সহযোগিতা কামনা করছে।

আরআর