ঢাকাশনিবার , ৩০ জুন ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামে ব্রাজিল পরিবার


জুন ৩০, ২০১৮ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ : রাশিয়ায় চলছে ২০১৮ বিশ্বকাপ ফুটবল টুর্ণামেন্টর খেলা । আর এতে অংশ গ্রহন করেছে বিভিন্ন দেশের ৩২টি দল । সারা বিশ্বে ফুটবল প্রেমীরা বিভিন্ন দলকে সাপোর্ট করে আসছে । প্রিয় দলের সমর্থকরা বাসা বাড়ীতে পতাকা টাঙ্গিয়ে রাখা। কেউ বড় পতাকা বানিয়ে শো ডাউন, নিজের দলের খেলোয়ারদের ছবির সাথে ছবি দিয়ে রাস্তার মোড়ে মোড়ে ব্যানার ফেস্টুন লাগিয়েছে। সারা বিশ্বের মত বাংলাদেশী ফুটবল প্রেমীরা বিভিন্ন দলকে সমর্থন করে আসছে বহু বছর ধরে। প্রিয়দল হেরে গেলে অনেক কষ্ট পায় । আর প্রিয় দল জিতে গেলে তারা আনন্দে আতœহারা হয়ে পড়ে। বর্তমান সারাবিশ্বে সব জায়গায় একটাই আলোচনা এবারের বিশ্বকাপে কোন দল ট্যাম্পিয়ন হবে। বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক বেশী । অন্যান্য দলগুলোর রয়েছে ব্যাপক সমর্থক । প্রিয়দলের খেলা দেখার জন্য বিভিন্ন পাড়া মহল্লা এমনকি গ্রামেও আজকাল প্রোজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ফুটবল খেলা দেখে ফুটবল প্রেমীরা । অনেকে প্রিয় তারকার খেলা দেখার জন্য চোখের ঘুম হারাম করে ফেলে । দেশের বাইরের মাটিতে চলছে ফুটবল খেলা কিন্তু আনন্দ আর তর্ক বিতর্ক চলছে পুরো বাংলাদেশ জুড়ে। রাস্তাঘাটে সব বয়সী মানুষের মুখে ফুটবল খেলার কথাই বেশী শোনা যায় । ফেসবুকে ঢুকলে দেখা যায়, ফুটবল প্রেমী বিভিন্ন দলের সমর্থকরা একে অপরের দলকে কটুক্তি, সমালোচনা আর রিতিমত ঝগড়াও করে । অনেকে প্রিয় দলের সমর্থনের কথা বুকে লুকিয়ে রেখে প্রিয় দলের খেলোয়ারদের সুস্থ্যতা কামনা করেন। ভালো খেলোয়াররা ইনজুরিতে পরলে সমর্থকরা কান্নায় ভেঙ্গে পড়েন । কখন সুস্থ্য হয়ে আবার খেলায় ফিরে আসবে এ চিন্তাও করে । প্রিয় দলটি ফাইনাল খেলে কাপ নিবে এমনটাই প্রত্যাশা করেন সকল দলের সমর্থকরা । তবে মুন্সীগঞ্জের চরাঞ্চলের আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামে একটি পরিবাররের সকল সদস্যরা ব্রাজিলের ব্যতিক্রমী সমর্থক । বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের প্রতিটা পরিবারেই রয়েছে একাধিক দলের সমর্থক । কিন্তু মুন্সীগঞ্জে একটিই পরিবার রয়েছে যারা শুধু ব্রাজিল ভক্ত ।

জানাগেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সর্ব পরিচিত একটি গ্রাম বকুলতলা । এই গ্রামের মো: মিজানুর রহমান (মিনা) ছোটবেলা থেকেই ব্রাজিল দলকে সমর্থন করে আসছে । তার স্ত্রী লুৎফা আক্তার একজন গৃহিনী । গত- ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে ব্রাজিল বনাম কলোম্বিয়া ম্যাচে যখন নেইমার মারাতœক আহত হন তখন তিনি স্বামীর পাশে বসে খেলা দেখছিলেন। নেইমারের এই ইনজুরি তিনি সহজে মেনে নিতে পারেনি। তিনি তখন অনেক কান্নাকাটি করেন। নামাজ পড়ে নেইমারের জন্য দোয়া করে। সেই থেকে তিনি নেইমারকে নিজের সন্তানের মত ভালোবেসে ফেলেন । সব সময় নামাজ পড়ে প্রিয় দলের খেলোয়ারদের সুস্থতা কামনা করেন । নেইমারকে খেলার সময় কোন প্লেয়ার ধাক্কা দিয়ে ফেলে দিলে লুৎফা আক্তার শব্দ করে কান্নাকাটি করে । তার কান্না শুনে আশে পাশের প্রতিবেশীসহ গ্রামের লোকজন ছুটে আসেন । যেদিন ব্রাজিল দলের খেলা শুরু হয় তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বসে পড়েন টিভির সামনে । উৎকন্ঠার মধ্যে কাটান খেলার সময়গুলো এই বুঝি নেইমারের কিছু হয়ে গেলো । পুরো পরিবারটি মনে করে হাজারো মাইল দুরে তাদের পরিবারের আপনজনরা খেলছে অন্য দলের সাথে । মো: মিজানুর রহমানের স্কুল পড়–য়া তিন কন্যা ১.মরিয়ম আক্তার ১০ম শ্রেনী ছাত্রী, ২.মাহবুবা আক্তার ৭ম শ্রেনীর ছাত্রী,৩.হালিমা বিনতে মিজান ৫ম শ্রেনীর ছাত্রী। এরাও বাবা মাকে দেখে দেখে ব্রাজিলের ভক্ত হয়ে যায় । মিজান একজন কৃষক তার স্ত্রী লুৎফা কাজ করে স্বামীকে সহযোগিতা করেন । মিজান বকুল তলায় মুন্সীগঞ্জ – চিতলিয়া এবং বাংলাবাজার যাওয়ার পথে বকুলতলা স্টান্ডে অল্প জমিতে ছোট করে একটি টাওয়ার তোলেন। নিচে দু” একটা দোকান আর উপরে একটি ছোট রুম । আর সেটার নাম দেন গাজী টাওয়ার । অত্র এলাকার এই পরিবারটি ব্রাজিল দলের এতোটাই পাগল ভক্ত ব্রাজিল জিতলে যেন তারা নিজেরাই জিতে গেলো । আনন্দ, উল্লাস করে উপভোগ করেন প্রিয় দলের খেলা । আবার দলটি হেরে গেলেও খুব কান্নাকাটি করে যা এলাকার লোকদের ভাবিয়ে তোলে । এক সময় তাদেরকে সকলে গাজী টাওয়ার পরিবার নামে চিনত । বিশ্বকাপ এলেই পুরো এলাকা পতাকা দিয়ে ভরে ফেলে । পরিবারের সদস্যদের ছবি দিয়ে প্রিয় দলের খেলোয়ারদের সাথে ব্যানার, ফেস্টুনও তৈরী করেন। এখন পুরো এলাকায় তাদেরকে ব্রাজিল পরিবার বলেই চিনে । ব্রাজিল পাগল এই পরিবারটি বাংলাদেশ নিযুক্ত ব্রাজিল দুতাবাস কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ এবং এই পরিবারটিকে একনজর দেখতে আসবেন দেশটির কর্মকর্তারা এমন স্বপ্ন্ বুকে লালন করে রেখেছে ব্রাজিল ভক্ত এই পরিবারটি ।

এ ব্যাপারে এলাকার অনেকের সাথে কথা হলে তারা জানান, বাংলাদেশে লক্ষ লক্ষ ব্রাজিল দলের সমর্থক রয়েছে । এমন পরিবার আর কোথাও দেখিনি । তারা প্রিয়দলের জন্য সবকিছুই করে। ব্রাজিল দলের সুখের সময় সুখী আর দু:খের সময় দ:ুখী হন।
মিজানুর রহমান মিজান বলেন, আমি ছোটবেলা থেকেই ব্রাজিল দল সমর্থন করি । আমার স্ত্রী আর সন্তানরা পৃথিবী একদিকে আর ব্রাজিলকে একদিকে মনে করে । আগে মানুষ নানা কথা বলতো কিছু মনে করতাম না ।

মিজানুর রহমানের স্ত্রী লুৎফা আক্তার বলেন, খেলার সময় নেইমার কিংবা কোন খেলোয়ারকে যখন অন্য দলের খেলোয়ারা ইচ্ছা আঘাত করে আহত করে । তখন আমার কলিজাতে আঘাত লাগে তখন চোখে পানি আসে , কান্নাকাটি করি ।দোয়া করি দ্রুত যেন সুস্থ্য হয়ে আবার খেলায় ফিরে আসে । প্রিয় দলের প্রতি এতোভালোবাসা দেখে অন্য দলের সমর্থকরা কটুক্তি করে। আমি দোয়া করি যেন এইবার ফাইনালে যেতে পারে আমার প্রিয় দলটি ।

পরে স্কুল পড়–য়া তার তিনজন কন্যার সাথে কথা হলে তারা বলেন, আমরা বাবা মায়ের কাছে শিখেছি ফুটবল দলকে ভালোবাসা । পরিবাররের সকলে আনন্দ করি । প্রিয় দল হেরে গেলে সকলে কাঁদি । অনেকটা ব্রাজিল দলের সুখে আমরা সুখী আর তাদের দু:খে আমরা দু:খী । ব্রাজিল দলের প্রতি আমাদের ভালোবাসা রক্তে মিশে গেছে ।
এদিকে ফুটবল প্রেমী এই পরিবারের সকলকে আনন্দ দিতে ফেস্টুন, ব্যানার আর পতাকা টাঙ্গাতে আর্থিকভাবে সহযোগিতা করেন মালয়েশিয়ান প্রবাসী ওয়াজ উদ্দিন ঢালী। মিনার পাশে থেকে সব সময় উৎসাহ দেন পার্শবর্তী মুদি দোকানি মো: শামীম ।

স/রহ