ঢাকাবৃহস্পতিবার , ১৪ জুন ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ইফতার ও দোয়া অনুষ্ঠিত

admin
জুন ১৪, ২০১৮ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ।। কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ইফতার ও দোয়া অনুষ্ঠিত। আর্ন্তজাতিক নাট্য উৎসবে অংশগ্রহণ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর কাওলার নিজস্ব মহড়া কক্ষে অনুষ্ঠিত হয় দোয়া ও ইফতার মহফিল। আগামী ১৭ থেকে ২১ জুন কলকাতা আর্ন্তজাতিক শিশু নাট্য উৎসবে মেক্সিকো, স্যালভোনিয়া, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেপাল, শ্রীলঙ্কা, ভারত এবং বাংলাদেশ নিয়ে মোট আটটি দেশ অংশগ্রহণ করছে।

বাংলাদেশের পক্ষে দেশের অন্যতম শিশু কিশোর নাট্য দল কাব্য বিলাস এ নাট্য উৎসবে ১৭ জুন ও ১৯ জুন রাহুল রাজের রচনা ও নির্দেশনায় ‘কপাল’ নাটকটি মঞ্চায়ন করবে।
নদী ভাঙ্গা মানুষের জীবন-চিত্রের প্রতিচ্ছবি নিয়ে কপাল নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছে, আমির হোসেন রায়হান, নোঈম আহম্মেদ, জাহিদ উর রহমান, পারিষা বিশ্বাস, নূর ইসলাম খান মামুন, মো: সোহেল, মনোতষ বিশ্বাস, মণিকা মন্ডল, জেনিষা বিশ্বাস, মো: মূসা।

বাংলাদেশের পতাকার প্রতিনিধিত্ব করা কাব্য বিলাস নাট্য গোষ্ঠী আগামী ১৬ জুন রাতে কলকাতার উদ্যেশ্যে দেশ ত্যাগ করবে।

কাব্য বিলাসকে শুভেচ্ছা জানাতে, ইফতার ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ওয়াদুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আমিন মিঠু, সাংবাদিক হাফিজুর রহমান রাসা, নাট্য ব্যাক্তিত্ব মইনুল ইসলাম রাজীব, অধ্যাপক শ্রাবন্তী বিশ্বাসসহ আরো অনেকে।

ইফতারের পরে অতিথিরা ‘কপাল’ নাটকের ব্যানার উন্মোচন করে এবং কাব্য বিলাসের সদস্যরা নাটকের অংশ বিশেষ অতিথিদের উদ্দেশে তুলে ধরে।

উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১২ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

আরআর