ঢাকাবুধবার , ১৩ জুন ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কানাডা সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী


জুন ১৩, ২০১৮ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা থেকে চারদিনের সফর শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার  রাত ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জি-৭ সামিটে অংশ নিতে গত ৭ জুন কানাডা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের জি-৭ সামিটের আউটরিচ সেশনের প্রতিপাদ্য ছিলো ‘জীবনের জন্য অপরিহার্য সমৃদ্ধ মহাসাগর, সাগর ও উপকূল’।  প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হকও এই সামিটে অংশ নেন।

সেখানে ৮-১১ জুন জি-৭ সামিটের আউটরিচ সেশনে যোগ দেন তিনি। সফরকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হয়।

স/মা