মুন্সীগঞ্জ প্রতিনিধি: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংবিধান বিশেষজ্ঞ এ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, ইসরাইল ও মিয়ানমারকে মানবতা বিরোধী অপরাধ বন্ধে বাধ্য করতে হবে । শনিবার সন্ধ্যায় রিস্তা কমিউনিটি সেন্টারে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সন্ত্রাস, দূর্নীতি ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্তদের কঠোর হস্তে দমন করতে হবে । নতুন প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তোলার লক্ষে জাতীয় পার্টির পতাকা তলে সকলকে সমবেত হওয়ার জন্য তিনি আহব্বান জানান । জেলা জাতীয় পার্টির সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো: জামাল হোসেন, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ নোমান মিয়া, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক এ এফ এম আরিফুজ্জামান দিদার, গজারিয়া উপজেলা সাধারন সম্পাদক মো: শামীম ফরাজি, টঙ্গিবাড়ীর উপজেলার সাধারন সম্পাদক মো: বাদল খাঁন, মুন্সীগঞ্জ সদর উপজেলা সভাপতি মো: নোয়াব মিয়া, সিরাজদিখান উপজেলার সভাপতি আব্দুল হাকিম হাওলাদার, সাধারন সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
স/রহ

