ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেশবপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফ্রি ডেন্টাল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হাসানপুর কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ে যশোর বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সদস্য সচিব স্বাধীন বাবুর সভাপতিতে ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট দন্ত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ ইয়াকুব আলী মোল্লা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেশবপুর শাখার সাধারন সম্পাদক এ্যাড. মিলন মিত্র, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ”লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, কেশবপুর বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আহবায়ক শেখ শাহীনুল ইসলাম শাহিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের নেত্রী মাছুরা খাতুন প্রমুখ। শেখ শাহীনুল ইসলাম শাহিন জানান, এই ক্যাম্পে আলহাজ্ব ডাঃ ইয়াকুব আলী মোল্লা দু’শতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা দিয়েছেন। এ ক্যাম্পটি তার ১৫১ তম ফ্রি দন্ত চিকিৎসা ক্যাম্প।

স/শা