ঢাকাশুক্রবার , ২৫ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীবাড়ীর আলদি বাজারে চাঁদাবাজদের দৌরাত্ব॥ ব্যবসায়ীরা নাজেহাল


মে ২৫, ২০১৮ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী আলদি বাজারে চাঁদাবাজদের দৌরাত্বে ব্যবসায়ীরা নাজেহাল হওয়ার অভিযোগ উঠেছে। বাজারটি টঙ্গীবাড়ী উপজেলায় হলেও এখন বাজারটি নিয়ন্ত্রন করছে ককটেল ইউনিয়ন হিসাবে পরিচিত মোল্লাকান্দির ইউনিয়নের সংগবদ্ধ চাঁদাবাজ চক্র । দীর্ঘদিন নিয়ন্ত্রন আর পেশী শক্তির কারনে এই বাজারটি কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক বাহিনী । নানা কৌশলে তারা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করছে চাঁদা।
বাজারের বিভিন্ন দোকাদারদের সুত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের বিএনপি নেতার ছেলে জনি, সানা মাঝি (৩০), আহসান মাঝি উভয় পিতা- মৃত মাহমুদ মাঝি, জমু মোল্লা (৪৫),মৃত মোতালেবসহ ১২ জনের একটি গ্রুপ । বাজারে এসে দোকানদারদের হুমকি দিয়ে চাঁদা আদায় করে । খাবারে হোটেলে ঢুকে খাবার খেয়ে টাকা না দিয়ে চলে যায়। তাদের ভয়ে কৃষকরা সবজি নিয়ে বাজারে আসেনা । আসলে জোর করে নিয়ে যায়। এতে করে বাজারটিতে আসা ক্রেতা-বিক্রেটা উভয় ক্ষতি স্বীকর হচ্ছে। এই বাহিনীর সকলের নামে শিপন হত্যাসহ একাধিক মামলা রয়েছে । এই বাহিনীতে আরো একজন হলো টঙ্গীবাড়ী উপজেলার হাটকান গ্রামের তোফাজ্জল ফকিরের ছেলে উজ্জল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি জানান, জনি আমজাদ বেপারীর নামের এক দোকানির কাছ থেকে জোর পূর্বক পাশের দোকানে তালা লাগিয়ে ১ লক্ষ টাকা আদায় করে । আরেক দোকানী জানায়, তারা নানা ছলে বলে চাদাঁ দাবি করে, না দিলে হুমকি প্রদান নিশ্চিত।
কয়েকদিন বাজারটিতে অনুসন্ধান করে দেখা যায়, সকাল-বিকাল চলে এই বাহিনীর সদস্যরা মোটর সাইকেল মহড়া। পূন্যবাহী বড় গাড়ী থামিয়ে আদায় করে টাকা । দিনের বিভিন্ন সময় নানা কৌশলে মাদক বিক্রি করছে । স্থানীয়রা ভয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

এ বিষয়ে জানতে গেলে এই বাহিনীর সদস্য আহসান, জনি, সানা বলে আমাদের যা ইচ্ছা তাই করবো । আপনারা সাংবাদিকরা যা মন চায় লিখেন ।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেন, এ বিষয়টি আমার জানা নেই । বাজারের কোন দোকানদারও কোন অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রহ/স