ঢাকাসোমবার , ২১ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

admin
মে ২১, ২০১৮ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত (৩০) যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ । সোমবার দুপুর ১২টার দিকে নয়াগাঁও মিরেশ্বরে বেঁরিবাঁধ সংলগ্ন ঘাটে স্থানীয়রা গোসল করতে গেলে কচুরিপনার সাথে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় । মরদেহটি কার এবং কোথায় থেকে ভেসে এসেছে এমন কোন তথ্য জানাতে পারেনি পুলিশ । যুবকের পরনে গেঞ্জি আর জিন্সপেন্ট পড়া অবস্থায় ছিলো।

মুক্তারপুর নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো: আবুল হাশিম জানান, আমি ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেছি । অজ্ঞাতনামা মরদেহ তদন্ত চলছে । মরদেহটি মর্গে পাঠিয়েছি । মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে ।

স/এষ্