রাহুল রাজ।।
রবিবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি।
ডিপিএলে ব্যাট হাতে দারুন পারফর্ম করেছিলেন তরুন ক্রিকেটার শান্ত। হয়েছিলেন এবারের আসরের সেরা রান গেটার। কিন্তু তারপরেও জাতীয় দলের দরজা খুলা নেই শান্তর জন্য। অপরপক্ষে ডিপিএল সুপার ফ্লপ সৌম্য ৫ ম্যাচে ৫০ রান করেও জায়গা পেয়েছেন জাতীয় দলে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘শান্তকে নিয়ে আমরা টি টোয়েন্টিতে খুব বেশি চিন্তা করছি না। ওকে হয়তো সামনে আমরা লঙ্গার ভার্সনের ক্রিকেটের জন্য কিংবা ৫০ ওভারের ক্রিকেটের জন্য চিন্তাভাবনা করবো।’
আর মিথুনের ব্যাপারটি বলতে গেলে ওর জায়গায় এখন অনেক ক্রিকেটার আছে যারা ভাল খেলছে। গত টুর্নামেন্টে যেটি আমরা শেষ করে এসেছি সেখানে আমরা যথেষ্ট ভাল পারফর্মার পেয়েছি। এই কারণেই তাঁকে বিবেচনা করা হয়নি।’
এদিকে নিদাহাস ট্রফিতে দলের সবার পারফরমেন্স উজ্জ্বল মানের থাকলেও অনেকটাই ম্লান ছিল টাইগার ওপেনার সৌম্য সরকারের পারফরমেন্স। পাঁচটি ম্যাচে তার রান যথাক্রমে ১৪, ২৪, ১, ১০ এবং ১।
কিন্তু আসন্ন আফগানিস্তান সিরিজে আবারো দলে রাখা হয়েছে তাকে। এদিকে সৌম্যকে দলে রাখা নিয়ে স্বভাবতই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ক্রিকেট বোর্ডকে। উত্তরে নান্নু জানান,
‘সৌম্যকে নিয়ে আমাদেরও একটি প্রশ্ন ছিলো। যেহেতু শর্টার ভার্সনে এখন পর্যন্ত যতগুলো খেলোয়াড়কে নিয়ে চিন্তা করি ওর চিন্তাটা সবসময় আগে চলে আসে। আমি ব্যাক্তিগতভাবে মনে করি তার এখন জাতীয় দলকে দেওয়া মতো অনেক কিছুই আছে।’
এদিকে, গত বছর শ্রীলঙ্কা সফরে হুট করে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপর যতবারই দল ঘোষণা হয়েছে তার নামই ঘুরে ফিরে এসেছে। নির্বাচকরাও হাহাকার করেছেন তার মতো একজন পেস বোলিং অলরাউন্ডারকে সংক্ষিপ্ত ফরম্যাটে না পেয়ে। আজকেও তার ব্যতিক্রম হলো না। মাশরাফির অভাবটা টের পাচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল অপু ও মেহেদী হাসান মিরাজ।
স/এষ্

