ঢাকারবিবার , ২০ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল কেকেআর


মে ২০, ২০১৮ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতে তৃতীয় দল হিসেবে প্লে-অফে যাওয়া নিশ্চিত করল কেকেআর। দীনেশ কার্তিক বাহিনী এই ম্যাচ হারলে আইপিএল থেকে ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত ছিল। সেই অবস্থায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেল দীনেশরা।

শনিবার সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ১৭২ রান করে। প্রথম দিকে মনে হয়েছিল, কঠিন লড়াইয়ের সামনে পড়তে চলেছেন নাইটরা। কিন্তু ব্যাটিংয়ের শুরুতেই ক্রিস লিন এবং সুনীল নারাইনের ঝড় নাইটের জয়কে অনেকটাই সহজ করে দেয়।

দুই ওপেনার যে শুরুটা করে দিয়ে যান, পরবর্তী সময় তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা সম্পূর্ণ করলেন রবিন উথাপ্পা এবং দীনেশ কার্তিক। পাঁচ উইকেট হাতে রেখে ১৯.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন নাইটরা।

স/মা