ঢাকাশনিবার , ১৯ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রতারণার মামলায় ইবির সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

admin
মে ১৯, ২০১৮ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ইবি সংবাদদাতা-
সিঙ্গাপুর পাঠানোর নামে মোটা অর্থ হাতিয়ে নেয়ার দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পদক শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার নড়াইল সদর নালিশি আদালতের বিচারক জাহিদুল আজাদ তাকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

জানা যায়, পূর্ব পরিচয়ের জের ধরে নড়াইল সদর উপজেলার লস্করপুর গ্রামের অহিদুজ্জামান ও বাগবাড়ি গ্রামের সহিদুল ইসলামের সঙ্গে আলমগীর হোসেন খান বিদেশে পাঠানোর নাম করে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। গত বছরের ৫ জানুয়ারি স্ট্যাম্পে লিখিত চুক্তি করে তাদের ৬ মাসের মধ্যে সিঙ্গাপুর পাঠানোর চূড়ান্ত কথা হয়। তিনি অহিদুজ্জামান ও সহিদুল ইসলামের পাসপোর্ট করার ব্যবস্থা করেন। এরপর তারা আলমগীরের কাছে বিদেশ যাওয়ার তারিখ জানতে চাইলে আজ-কাল বলে বলে টাল বাহনা শুরু করে। একপর্যায়ে অহিদুজ্জামান ও সহিদুল তার কাছে টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে নানা ছলচাতুরির আশ্রয় নেয়। নিরুপায় হয়ে সহিদুল ইসলাম বাদী হয়ে নড়াইল সদর নালিশি আদালতে মামলা করেন। আলমগীর হোসেন ইসলামী বিশ্বদ্যিালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মিঠাখালী গ্রাম।
এবিষয়ে আটক আলমগীর হোসেনের শ্বশুর বজলুর রহমান বলেন,‘গত বৃহষ্পতিবার আদালতে হাজির হলে তাকে জেল-হাজতে প্রেরণ করে।’
এবিষয়ে ইবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ বলেন,‘আমি বিষয়টি শুনেছি। ভিসি স্যারের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স/এষ্