ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাজ দিয়ে নিরপেক্ষতার প্রমাণ দেবে ইসি

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মকভাবে কাজ করা হবে। কাজের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণ করা হবে। নির্বাচনে কোনো অনিয়মের প্রশ্রয় দেওয়া হবে না।

মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সিইসি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হবে।

সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়ে যোগ্য প্রার্থী মনোনয়ন দিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন সিইসি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. গাউস। অন্যদের মধ্যে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেচুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, নগর পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

স/শা