ঢাকাশুক্রবার , ১৮ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজধানীতে আরো ৩ দিন বৃষ্টির সম্ভাবনা

admin
মে ১৮, ২০১৮ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বৃষ্টি দিয়ে শুরু হয়েছে রমজান মাসের প্রথম সকাল। শুক্রবার সকালেই ঘনকালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। সঙ্গে মেঘের গর্জন। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

বেলা ১১টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি খবর পাওয়া গেছে। কয়েকদিনের প্রখর রোদ ও গরমকে ম্লান করে দিয়ে স্বস্তির বৃষ্টি। তবে অনেকের জন্য এই বৃষ্টি স্বস্তির ছিল না। বৃষ্টির জন্য প্রস্তুতি না নিয়ে অনেকে ঘর থেকে বের হয়েছিলেন। তাই অনেকই বিড়ম্বনায় পড়েছেন।

আবাহওয়াবিদ মিজানুর রহমান শুক্রবার দুপুরে জানান, রাজধানীতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ৩ দিন ঢাকায় থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, সে সঙ্গে দমকা বাতাস ও ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে শুক্রবার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রমজান মাসের প্রথম দিনের এই বৃষ্টিকে ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই দেখছেন রহমতের বৃষ্টি হিসেবে।

স/এষ্