ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুনিও হোশি হত্যায় জেএমবির ৫ সদস্যের ফাঁসি

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি দল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ জঙ্গির ফাঁসির রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার রংপুরের বিশেষ জজ নরেশচন্দ্র সরকার দুই বছর আগের চাঞ্চল‌্যকর এ হত‌্যা মামলার রায় ঘোষণা করেন। মামলার এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার অভিযোগপত্রে আট আসামির নাম থাকলেও তাদের দুজন আগেই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। বাকি ছয় আসামির মধ‌্যে পাঁচজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (৩৩), ওই জঙ্গি সংগঠনের সদস‌্য ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া ওরফে রফিক (৩২), সাখাওয়াত হোসেন (৩০) এবং পলাতক আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লবর (২৪) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। হত‌্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আরেক আসামি আবু সাঈদকে (২৮) বিচারক খালাস দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে (৬৬) গুলি করে হত্যা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আবদুল কাদের জিলানী হত্যাকাণ্ডের নয় মাস পর গত বছরের ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। এতে আটজনকে আসামি করা হয়।

স/শা