ঢাকারবিবার , ১৩ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেসিসিতে শেষদিনে প্রচারণা তুঙ্গে

admin
মে ১৩, ২০১৮ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৫ মে দলীয় প্রতীকে খুলনা সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। আজ রাত ১২ টায় শেষ হচ্ছে সকল নির্বাচনী প্রচারণা। তাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী ও কাউন্সিলরা শেষ দিনের মত প্রচারণার ব্যস্ত সময় পার করছেন।

খুলনা সিটি নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে নগরীর পাড়া-মহল্লা, অলিগলি মুখরিত মাইকিংয়ে। বিভিন্ন জায়গা ছেঁয়ে গেছে পোস্টারে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন গণসংযোগ।

খুলনা মহানগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় ভোটারদের মাঝেও বিরাজ করছে নির্বাচনী আমেজ। ভোটারদের প্রত্যাশা অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নগরপিতা নির্বাচিত করতে পারবেন তাঁরা।

সকল দলের প্রার্থী ও কর্মী-সমর্থকরা নিজেদের প্রার্থীর পক্ষে রায় নিতে মরিয়া হয়ে চষে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন, ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। খুলনা সিটিতে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।

স/এষ্