ঢাকাশনিবার , ১২ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে ইট ভাটার বিষাক্ত ধোয়ায় ধানক্ষেত সবজি বিনষ্ট

admin
মে ১২, ২০১৮ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥পরিবেশ আইন অমান্য করে ঠাকুরগাঁওয়ে কৃষি জমি ও জনবসতী এলাকায় অসংখ্য ইটভাটা গড়ে স্থাপন করা হয়েছে ।অধিকাংশ ইটভাটায় কয়লার পরিবর্তে মোটরগাড়ীর পরিত্যক্ত টায়ার ও কাঠ পোড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে । এর পাশ্বপ্রতিক্রিয়া দেখা দিয়ে মানুষের স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের উপর ।
ইটভাটার বিষাক্ত ধোয়ায় সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর গ্রামের বি¯তৃন এলাকা জুড়ে বোরো ধান ক্ষেত ঝলছে গেছে । আক্রান্ত ধানের শীষ সাদা হয়ে মরে যাচ্ছে এবং মিষ্টি কুমড়া সহ অন্য শাক-সবজীতে পচন ধরেছে ।
ভুক্তভোগী কৃষক মিজানুর রহমান অভিযোগ করে বলেন ইটভাটার বিষাক্ত ধোয়ায় তাদের প্রায় দেড়শ বিঘা জমির ধানক্ষেত সহ বিভিন্ন ফসল বিনষ্ট হয়েছে ।তিনি জানান আবাদি এলাকায় ইটভাটা গড়ে ওঠায় গত বছরও তারা একই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।বৃহস্পতিবার ওই গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকরা প্রতিকারের জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে স্বারক লিপি দেয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান বলেন আবাদি এলাকায় ইটভাটা গড়ে ওঠায় এর পাশ্বপ্রতিক্রিয়ায় ফসল বিনষ্ট হচ্ছে । ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আবু মো.খয়রুল কবির বলেন বাতাসে ধুলিকণা ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় জনদুর্ভোগ বেড়েছে ।মানুষ স্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে ।

এবিষয়ে ইউএনও মো.আসলাম মোল্লা বলেন তিনি সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেবেন ।

 

স/এষ্