ঢাকাশুক্রবার , ১১ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে একজনের বস্তাবন্দী লাশ উদ্ধার

admin
মে ১১, ২০১৮ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া :   শুক্রবার সকাল ৯টার দিকে  যশোরের  বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়ায় চিত্রা নদী থেকে আসাদুজ্জামান আসাদ (৫০) নামে এক মাদ্রাসার অফিস সহকারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আসাদ নারিকেলবাড়িয়া পশ্চিমা মাদ্রাসার অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। তিনি একই উপজেলার পশ্চিমা গ্রামের ইসহাক মোল্লার ছেলে।
অাসাদ গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারনা।
বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) ওহেদুজ্জামান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।” তিনি অারো জানান যে, লাশের গলা কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

স/এষ্