ঢাকাবুধবার , ৯ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মহম্মদপুরে ২০ ছাত্রীর চৌদ্দ শিক্ষক, সবাই ফেল

admin
মে ৯, ২০১৮ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

মাহাবুব ইসলাম উজ্জ্বল, মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল এলাকার রিজিয়া রুবিয়া মহিলা দাখিল মাদ্রাসার ২০ ছাত্রীর সবাই ফেল করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। মঙ্গলবার দুপুরে অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করে শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে; অভিযোগ করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির বিরুদ্ধেও।

জানা গেছে, ১৯৯৯ সালে প্রতিষ্ঠানটি গড়ে উঠলেও সম্প্রতি এমপিওভুক্ত এ প্রতিষ্ঠিানটি ১৪ জন শিক্ষক ও তিন জন কর্মচারী বেতন- ভাতা ভোগ করলেও ছাত্র ছাত্রীদের লেখাপড়া না শিখিয়ে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন শিক্ষকরা। মাদ্রাসার অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন কাজের নামে অর্থ হাতিয়ে নিচ্ছেন। অনেক শিক্ষক মাদ্রাসায় না এসে কোচিং বানিজ্যসহ নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন। মাদ্রাসায় দীর্ঘদিন ধরে অধ্যক্ষের পদ শূন্য থাকলেও নিয়োগের উদ্দ্যোগ নেওয়া হয় না। অযোগ্য শিক্ষক নিয়োগের কারণে এসব শিক্ষার্থী ফেল করেছে বলেও জানায় অভিভাবকরা।

আসাদুর রহমান নামে একজন অভিভাবক বলেন, মাদ্রাসার শিক্ষকরা নিয়মিত মাদ্রাসায় আসেন না। আসলেও ক্লাস না নিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে নিজেদের ব্যক্তিগত কাজে চলে যান। তাছাড়া তিনি আরো অভিযোগ করে বলেন, সভাপতি রুবিনা খাতুন জাল নিবন্ধন সনদধারী ছেলে অব্দুল ওয়াহাব মিলন, জামাই ও মেয়েসহ ছয় আত্মীয়কে এই মাদ্রাসায় শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছেন। কাজী অলিযার রহমান নামের এক অভিভাবকও একই অভিযোগ করেন।

একই এলাকার আমিনুর রহমান বলেন, সভাপতি তার আত্মীয় তহমিনা পারভিনকে সুপারিনটেনড্যান্টের ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে মাদ্রাসা চালাচ্ছেন। নিয়ম বর্হিভূত ভাবে তিনি তার ছেলেকে সহকারী মৌলভি শিক্ষক নিয়োগ দিয়েছে।

অভিযোগ সম্পর্কে শিক্ষক ওয়াহাব বলেন, আমার নিবন্ধন সনদ জাল নয়। নিয়োগের ২-৩ বছর পর আমি নিবন্ধন পাশ করেছি। বিষয়টির জন্য ম্যানেজিং কমিটি ও নিয়োগকারীরা দায়ী।

এ বিষয়ে সভাপতি রুবিনা খাতুনের সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
ভারপ্রাপ্ত সুপারিনটেনড্যান্ট তহমিনা পারভিন বলেন, ২০ শিক্ষার্থীর সবাই ফেল করেছে। তবে এটি একটি অ্যাক্সিডেন্ট মাত্র। আগামীতে ভাল করার চেষ্টা করবো।

মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান বলেন, এ বছর ২০ পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে। প্রতিষ্ঠানটির শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্