ঢাকাশনিবার , ৫ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাঠে ফিরলেন ওয়ার্নার !


মে ৫, ২০১৮ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মাঠে ফিরলেন ‘স্যান্ডপেপার গেট’-এ নির্বাসিত অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। শুধু মাঠে ফেরা নয়, বাইশ গজে ব্যাটও করলেন তিনি।

অস্ট্রেলিয়ার ডারউইনের নর্দান টেরিটরির খুদে ক্রিকেটারদের নানান পরামর্শ দিতে দেখা গেল ডেভিড ওয়ার্নারকে। সেই খুদেদের দেওয়ার পাশাপাশি নিজের ব্যাটিংটাও একবার ঝালিয়ে নিলেন তিনি। সঙ্গে মেটালেন সবার অটোগ্রাফের আবদার।

বল বিকৃতি-কাণ্ডের পর ভক্তদের সমর্থনকে ধন্যবাদ জানিয়ে ওয়ার্নার বলেন, “মানুষের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত, ভুল থেকে শিক্ষা নিয়েছি। বল বিকৃতি-কাণ্ডের পর যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি, সেটা কখনও ভোলবার নয়।”

উল্লেখ্য, কেপটাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে আপাতত ১২ মাসের নির্বাসন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের। বর্তমানে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের প্রসারে কাজ করছেন ওয়ার্নার। তাই খুদে ক্রিকেটারদের সঙ্গে ব্যাটে-বলে মেতে উঠেছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রান্তীয় অঞ্চল থেকে ক্রিকেট প্রতিভা তুলে আনার পাশাপাশি ক্রিকেট পরিকাঠামোর উন্নয়ন এবং আর্থিক সহায়তার কাজে হাত বাড়িয়ে দিয়েছেন ওয়ার্নার।

স/মা