কলকাতার একটি অভিজাত হোটেলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার ‘বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অব কমার্স’ এর আয়োজনে চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়। আর এই আয়োজনে ‘নায়করাজ রাজ্জাক সম্মাননা’ পেলেন চিত্রনায়ক আলমগীর।
আলমগীরের হাতে সম্মাননা তুলে দেন চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও শিল্পপতি সঞ্জয় বুধিয়া।
এই আয়োজনে আরও কয়েকটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়েছে। এরমধ্যে ‘হীরালাল সেন সম্মাননা’ পেয়েছেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ‘দেবকী কুমার বোস সম্মাননা’ পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত, ‘কৈলাশ মুখার্জি সম্মাননা’ পেয়েছেন চলচ্চিত্র সমালোচক সাংবাদিক ড. সোমা এ চট্টোপাধ্যায় এবং ‘বিএন সরকার অ্যাওর্য়াড’ দেওয়া হয় চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ভেঙ্কটেশ মুভিজকে।
সেরা অভিনেতা হিসেবে ঋদ্ধি সেন পেয়েছেন বিশেষ পুরস্কার।
স/মা

