ঢাকাবৃহস্পতিবার , ৩ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আইপিএলের প্রতিটি ম্যাচেই হাড্ডা-হাড্ডি লড়াই


মে ৩, ২০১৮ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

আইপিএলের এগারোতম আসর জমে উঠেছে। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডা-হাড্ডি লড়াই। সেই ধারাবাহিকতায় চলতি আসরের ৩২তম ম্যাচে রোমাঞ্চকর এক খেলাই দেখলো দর্শক-সমর্থকরা। এদিন মুখোমুখি হয় দিল্লি ডেয়ারডেভিলস ও রাজস্থান রয়েলস।

দিল্লি মাঠ ফিরোজ শাহ কোটলায় বৃষ্টির কারণে এদিন খেলা দেরিতে শুরু হয়। যেখানে দু’দলের জন্য ১৮ ওভার করে নির্ধারণ করা হয়। তবে প্রথমে ব্যাট করা দিল্লির ১৭ ওভার ১ বলের সময় আবারও বৃষ্টি হানা দিলে প্রথম ইনিংস শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। বৃষ্টি আইনে পরে রাজস্থানের ১২ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৫১। কিন্তু নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি তারা।

এর আগে টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও ঋশভ প্যান্তের অসাধারণ ব্যাটে ১৭ ওভার ১ বলে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দিল্লি। আইয়ার ৩৫ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৫০ করে আউট হন। তবে ঝড়ো ইনিংস খেলেন প্যান্ত। ২৯ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৯ করেন এই বাঁহাতি। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৫ বলে ৪৭ করেন পৃথ্থী শাও।

ম্যাচ সেরা নির্বাচিত হন জয়ী দলের ঋশভ প্যান্ত।

এ জয়ে একেবারে তলানি থেকে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে উঠে এলো দিল্লি। ৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে তাদের পয়েন্ট ৬। তবে হেরে অবনমন হয়েছে রাজস্থানের। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট নিয়ে ৭-এ দলটি।

স/মা