ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়া হেলাতলায় নৌকার পথসভায়’ উপজেলা চেয়ারম্যান স্বপন

admin
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আরাফাত হোসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে হেলাতলা বাজার চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শরিকুল ইসলামের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলয়াতের মাধ্যমে এই নির্র্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় তিনি বলেন, দেশের শান্তি-শৃৃঙ্খলা ও উন্œয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্র্বাচনে আওয়ামীলীগের প্রার্র্থী আরাফাত হোসেনকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে জনগণের প্রতি আহবান জানান। তাই ৬ই মার্চ সোমবার উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে যে নির্বাচন হবে, আপনারা যদি এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান তাহলে সেই নির্র্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার প্রার্থীকে নির্বাচিত করে দেবেন। যাতে করে নির্বাচিত প্রার্থী আপনাদের সেবা করার সুযোগ পাই। এছাড়া তিনি আরও বলেন বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। যেমনি ভাবে ২০১৫ সালে গনতন্ত্রের কালো দিবস পালনের নামে নিরীহ মানুষগুলো পেট্র্রোল বোমা মেরে পুড়িয়ে হত্যা করেছিল। তিনি আশা করেন বিএনপি আর সন্ত্রাসের পথে যাবে না। যদি যায় তাহলে তাদের চরম মূল্যে দিতে হবে। হেলাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আরিজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আরাফাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, যুগ্ন-সম্পাদক চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্œা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, সাবেক বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইলিয়াস হোসাইন, ইউনিয়ন আওয়ামীলী নেতা মাস্টার আব্দুর গফুর, আলমগীর ইসলাম, ইউপি সদস্য সোহরাব হোসেন, আব্দুল সাত্তার, সরদার আনছার আলী, আছির ঘোরামী, মালেক সরদার, অসিম গাজী, করিম ঘোরামী, শওকত আলীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

স/শা