ঢাকাবুধবার , ২ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শহীদ আফ্রিদির পাশে হিলারি ক্লিনটন


মে ২, ২০১৮ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানি তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। আর্ত-মানবতার সেবায় একটি ফাউন্ডেশন গড়ে তুলেছেন আফ্রিদি। অসহায় ও দুস্থদের কল্যাণে সেটি কাজ করে যাচ্ছে। এ জন্য চারদিক থেকে আকুণ্ঠ সমর্থন পাচ্ছেন এ ক্রিকেটার।

সেই ধারাবাহিকতায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বড় সহযোগিতা পেয়েছেন আফ্রিদি। আর হিলারির সহযোগিতা পেয়ে তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এ ক্রিকেটার।

এক টুইটবার্তায় আফ্রিদি লেখেন, মানবকল্যাণমূলক কাজে সহযোগিতা ও মঙ্গলকামনার জন্য আপনাকে ধন্যবাদ হিলারি ক্লিনটন। আমরা সবাই একসঙ্গে, আশা করি অপরাজিত থাকব।

এর সঙ্গে হিলারির একটি ভিডিও সংযুক্ত করেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। যে ভিডিওবার্তায় আফ্রিদি ফাউন্ডেশনের শুভকামনা করেন সাবেক মার্কিন ফার্স্টলেডি।

আফ্রিদি পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠানটি সন্ত্রাসকবলিত পাকিস্তানের বিভিন্ন অংশে শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে। কিছু দিন আগে দেশটির সাবেক কিংবদন্তি হকি খেলোয়াড় মানসুর আহমেদের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রতিষ্ঠানটি। যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

n/m