ফিরোজ জোয়ার্দ্দার,কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় ঝড়ে লন্ড-ভন্ড হয়ে গেছে পৌর সদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নব- নির্মিত সাইকেল শেডটি।
সোমবার সকাল সাড়ে ১০টার পর কলারোয়ার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় সম্পূর্ণ ভাবে উড়িয়ে নিলো অবহেলিত এই প্রতিষ্ঠানের ৪’ শতাধিক শিক্ষার্থীদের জন্য নির্মিত একমাত্র সাইকেল শেডটি।
প্রতিষ্ঠানের সম্পূর্ণরূপে ক্ষগ্রিস্ত সাইকেল শেডটি জরুরি ভাবে নির্মাণ করা না হলে শিক্ষার্থীদের পড়তে হবে চরম ভোগান্তিতে।
সেজন্য জরুরী ভাবে সাইকেল শেডটি নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলের কাছে একান্ত অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামররুলসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা।
সেই সাথে টিন শেডের জরাজীর্ণ বিদ্যালয়ে একটি আধুনিক ও যুগোপযোগী ভবন নির্মাণে সংশ্লিস্ট সকলের একান্ত সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয়ের শিক্ষক- অভিভাবকসহ ৪ শতাধিক ছাত্র- ছাত্রী এবং এলাকার সুধীজন।
স/এষ্

