বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে স্থায়ী কমিটি গঠিত হয়েছে বলে জানান, সংগঠনের সাধারণ সম্পাদক- আহমেদ আবু জাফর। স্থায়ী কমিটির সদস্যরা হলেন, সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক- আহমেদ আবু জাফর, আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, সহ-সভাপতি শামসুল আলম নিক্সন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খান, উপ-প্রচার সম্পাদক এস এম জীবন, ঢাকা জেলার আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম-আহবায়ক নাজমা সুলতানা নীলা, উপদেষ্টা কলিম এম জায়েদী, সাভারের সভাপতি মাইনুল ইসলাম, রংপুরের সমন্বয়কারি শাহ আলম শাহী, জালাল উদ্দিন জুয়েল, উজ্জ্বল ভুঁইয়া।
সংগঠনের বৃহৎ স্বার্থে এই কমিটি গঠন করা হয়েছে বলে নেতৃবৃন্দ জানান।
স/এষ্

