নবাবগঞ্জ প্রতিনিধি
তৃর্ণমূল জনগোষ্ঠেীর উন্নয়নে কাজ করতে আমি সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার প্রত্যাশা জনগণ যেন তাদের মৌলিক অধিকারগুলো যথাযথভাবে পায়। তার জন্য সকলকে কাজ করতে হবে। সমাজের সকল সচেতন মানুষকে আমি বলবো, আপনারা এগিয়ে আসুন। দল ও মতের উর্দ্ধে থেকে সবাই মিলে দোহার ও নবাবগঞ্জকে একটি সমৃদ্ধ এলাকায় রুপান্তর করি।
বৃহস্পতিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অর্থায়নে ৭টি সড়ক ও ৫টি ব্রিজের উদ্বোধনকালে বারুয়াখালীর ছত্রপুর এলাকায় এক সভায় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “দারিদ্র্যমুক্ত এলাকা গড়ার প্রথম শর্ত শিক্ষায় অগ্রসর হওয়া। জাতীয় সংসদে দোহার ও নবাবগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবী জানিয়েছি। যার ফলে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহায়তায় এই অঞ্চলের বিভিন্ন শিক্ষা সরকারি করণ এবং রাস্তা-ঘাট,পুল-কালভার্টের ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে।
সালমা ইসলাম এসময় বলেন, দোহার নবাবগঞ্জের অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষে আগামী নিবার্চনে আমাকে ভোট দিলে এ অঞ্চল হবে উন্নয়ন সমৃদ্ধ। তিনি প্রান্তি এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা উন্নত করতে সর্বদাা কাজ করছেন বলেও জানান।
সালমা ইসলাম একই দিন উপজেলার বান্দুরার মহব্বতপুর, বারুয়াখালীর ছত্রপুর, জয়কৃষ্ণপুর, আশয়পুর, বাহ্রার কান্দামাত্রা, শোল্লা ও চুড়াইন এলাকায় এসব রাস্তার ও ব্রিজের শুভ কাজের উদ্বোধন করেন।
এসময় দুযোর্গ অধিদপ্তরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুল্লা মিয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নুরুল আনোয়ার বেলাল, জুয়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান ড. মো. সাফিল উদ্দিন মিয়া, আরিফুর রহমান শিকদার, মাসুদুর রহমান, রজ্জব আলী মোল্লা, জাতীয় পার্টি নেতা খলিলুর রহমান, জাহাঙ্গীর চোকদার, একেএম আব্দুল হালিম, এসএম ওসমানী হেন্টু, সেলিম শিকদার, শফিউদ্দিন শিকদার, ওয়াসিম আহমেদ, ছলেমান মেম্বার, আতাহার আলী, আব্দুস সালাম, সাহিদুল হক খান, অমল দাস, মালেক মোল্লা, বাদশা মিয়া, ছাত্র সমাজের খলিল দেওয়ান, মিজানুর রহমান প্রমুখ।
স/এষ্

