ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে আমের মুকুলের মৌ মৌ গন্ধে হলুদে সেজেছে প্রকৃতি

admin
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি :

”আয় ছেলেরা, আয় মেয়েরা / ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে / মামার বাড়ি যাই ..!” পল্লীকবি জসীম উদ্দিনের ‘মামার বাড়ি’ কবিতার পংক্তিগুলো বাস্তব রূপ পেতে বাকি রয়েছে আর মাত্র কয়েক মাস। ফলের রাজা আম। গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে ঘ্রাণ মানুষের মন ও প্রাণকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল।

ছয় ঋতুর এই বাংলাদেশে পাতাঝড়া ষড়ঋতুর রাজা বসন্ত। আবহমান বাংলার সৌন্দর্যের রাজা বলে পরিচিত বসন্তকাল। শীতের জড়তা কাটিয়ে কোকিলের সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরে এলো মাতাল করা ঋতুরাজ বসন্ত।

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে। ফালগুনের হাওয়ায় কৃষ্ণচূড়ায় রং লেগেছে। বসন্তের কোকিলের ডাক ছড়িয়ে পড়েছে। ফুলের সমারোহে ছেয়ে গেছে চারদিক। সকলের সঙ্গে তাল মিলিয়ে প্রকৃতির হাত-ছানিতে শহর- গ্রামগঞ্জে আমের বৈল (মুকুল) ভরে উঠছে। কেড়ে নিয়েছে প্রকৃতি প্রেমীদের মন। গাছে গাছে এসব মুকুল সৌন্দর্যের প্রতীক হয়ে জেগেছে। বসন্তের আগমনের পূর্বেই আম গাছে মুকুল ফুটতে শুরু করে।

ফরিদপুরে বিভিন্ন উপজেলার বসত-বাড়ির আশ-পাঁশে আম গাছে দেখা যাচ্ছে আমের মুকুল ভড়ে উঠেছে। কেউ শখ করে দু’একটা আম গাছের চারা বাসার ছাদে ৩-৪ বছর আগে আম গাছের চারা রোপণ করেছিল, দেখা যায় এবার গাছে আমের মুকুল ফুটেছে।

ফরিদপুর সালথার শাহাজুদ্দীন মাতুব্বর বলেন, আমার বাসার সামনে প্রায় অর্ধশতক জায়গায় আমি শাক সবজীসহ আরো বিভিন্ন জাতের ফল গাছ লাগিয়েছি এর মধ্যে চতুর্দিকে ২০ টিরও বেশি আম গাছ লাগিয়েছি। অন্যান্য বছরের তুলনায় এবছর সবগুলো আম গাছে আমের মুকুল এসেছে।

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের ২ য় বর্ষের ছাত্র নাসিম ইভান ৩ বছর আগে শখ করে বাড়ীর পাশে ৫ টি আম গাছ লাগিয়েছে । এবছর ৪টি আম গাছে মুকুল ধরেছে। দেশের সুনামধন্য কৃষি প্রধান এলাকা যেমন পাটের জন্য তেমনি পেয়াজ ও ধানের জন্যও কোনো অংশে কম খ্যাত নয়। ফরিদপুরে আমের চাহিদাও রয়েছে প্রচুর, সেই সুবাদে নেই পর্যাপ্ত আম বাগান। ফরিদপুর শহরের এক ফল ব্যবসায়ীর কাছ থেকে জানা যায়, দেশের অন্যান্য জেলা থেকে ফরিদপুরের ফল ব্যবসায়ীরা প্রতি বছরই আম আমদানি করতে হয়।

স/শা