অদ্য ২০ এপ্রিল’২০১৮ শুক্রবার দুপুর ১২.০০ টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন এশিয়ার তত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় Players Trainig Camp-2018-২০১৮ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উক্ত প্রশিক্ষণ ক্যাম্পের কোচ ব্যাডমিন্টন এশিয়ার ডেভেলপমেন্ট অফিসার জনাব নিখিল চন্দ্র ধর ও মি. সামবানথান।
আরো উপিস্থিত ছিলেন প্রশিক্ষণ ক্যাম্পের কো-অর্ডিনেটর জনাব এনায়েত উল্যা খান।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আমির হোসনে বাহার।
উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে জাতীয় জুনিয়র হতে ৪জন বালক ও ৪ বালিকা খেলোয়াড়, জাতীয় সাব-জুনিয়র হতে ৪জন বালক ও ৪জন বালিকা খেলোয়াড়, জাতীয় সিনিয়র হতে ৪জন পুরুষ ও ৪জন মহিলা খেলোয়াড় এবং ৮জন উদিয়মান খেলায়াড়সহ সর্বমোট ৩২ জন ব্যাডমিন্টন খেলোয়ার উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহন করে।
স/এষ্

