ঢাকাশুক্রবার , ২০ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে সালিশি বৈঠকে হামলা, আহত ৬

admin
এপ্রিল ২০, ২০১৮ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সদর উপজেলায় বজ্রয়োগিনীতে সালিশি বৈঠকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় ছাত্রলীগ সভাপতি ও প্যানেল চেয়ারম্যানসহ ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের রামসিং গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলো-বীর মুক্তিযোদ্ধা মৃত এস এম নুরুজ্জামান  খোকার ছেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদর উপজেলার সাধারণ সম্পাদক ও বজ্রযোগিনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রনি, বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান নান্নু, রামসিং গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে মেহেদী হাসান মাকসুদ(৪৫), মৃত হাজী মোঃ রহিমের ছেলে আমির হোসেন হাওলাদার(৫৫), কাকলি(২৫), ফরিদা(৩২)

বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান নান্নু বলেন, জমি নিয়ে দুই পক্ষের বিরোধের মিমাংসা করতে বৈঠকের আয়োজন করা হয়। এসময় বৈঠক চলাকালীন সময়ে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে অপর পক্ষের লোকজন এসে অতর্কিত হামলা চালিয়ে আহত করে। স্থানীয় রাহান শরীফ(৩৮), আওলাদ হোসেন(৫০), নবির হোসেন(৪০), মোয়াজ্জেম হোসেন(৩০), শাকিল(২৫), আরিফ হোসেন(৩৮), মন্টু(৩৩) প্রমুখ এই হামলা চালায়।
হাতিমারা পুলিশ ফাড়ির ইনচার্জ কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌছায় ।কারা এ ঘটনার সাথে জড়িত আছে সেটা তদন্ত করে  দেখা হচ্ছে।

আরআর