ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা, গাজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার ভোর রাতে উপজেলার বারবাজার এলাকার বিভিন্ন গ্রামে বাববাজার ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
জানাগেছে, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে বারবাজার ক্যাম্পের এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় ৩৪ পুরিয়া গাজা, ৩৪ বোতল ফেন্সিডিল ও ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাদেডিহি গ্রামের আব্দুস সালাম বাবু, গৌরিনাথপুর গ্রামের আরিফুল ইসলাম শান্তি ওরফে পাকরা শান্তি, কাষ্টভাঙ্গা গ্রামের রাসেল ও ঝনঝনিয়া গ্রামের জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।
আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা হয়েছে। পুলিশ দুপুরে তাদের জেল-হাজতে সোপর্দ করেছে।
স/শা

