ঢাকাশুক্রবার , ২০ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আইফোন X-এর গোল্ড আপডেট ভার্সন বাজারে


এপ্রিল ২০, ২০১৮ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

বেশ কিছুদিন ধরে শোনা গিয়েছিল, আইফোন X-এর গোল্ড আপডেট ভার্সন বাজারে উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল।  সম্প্রতি নতুন এই ডিভাইসটির ছবি প্রকাশ করেছে ফেডারাল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। এফসিসি-কে জমা দেওয়া অ্যাপলের এক নথিতে নতুন গোল্ড আইফোন X-এর ছবি দেওয়া হয়।

জানা যায়,  আইফোন ৮ ও ৮ প্লাস’র মতো একই ধরনের গোল্ড রঙ দেখা গেছে নতুন গোল্ড আইফোন X-এ। ডিভাইসের স্টেইনলেস স্টিল ফ্রেমেও সোনালী রঙের আভা।  আগের বছর আইফোন X প্রকাশের সময়ই শোনা গিয়েছিল ডিভাইসটির গোল্ড সংস্করণ নিয়ে কাজ করছে অ্যাপল। কিন্তু পরবর্তীতে মঞ্চে রঙটি দেখানো হয়নি। স্পেস গ্রে এবং সিলভার দুই রঙে আইফোন X বাজারে আনে অ্যাপল। ধারণা করা হচ্ছে, মূলত বেশ কিছু কারণে সেটি তৈরি করে উঠতে পারেনি অ্যাপল।

সম্প্রতি লাল রঙের আইফোন ৮ ও ৮ প্লাস প্রকাশ্যে এনেছে অ্যাপল। কিন্তু লাল রঙের কোন আইফোন X উন্মোচন করা হয়নি। চলতি বছরই আরও বড় পর্দার আইফোন X প্রকাশ করতে পারে অ্যাপল। এবার পেছনে তিন ক্যামেরার আরেকটি আইফোন বাজারে আনতে আইফোন কাজ করে যাচ্ছে বলে জানা।

উল্লেখ্য, প্রযুক্তি বিশ্লেষকদের দাবি, আইফোন এক্স এর চড়া মূল্য ও নতুনত্বের ঘাটতি ক্রেতাদের হতাশ করেছে। তাই ফোনটি বাজারে মুখ তুবড়ে পড়েছে।

স/মা