বাঘারপাড়া(যশোর : ১৯ এপ্রিল বাঘারপাড়ায় মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধানদের নিয়ে অনুষ্ঠিত হল শিক্ষার অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা।
বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার নুরমোহাম্মদ তেজারতের সভাপতিত্বে বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের জেলা শিক্ষা অফিসার অামিনুল ইসলাম টুকু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার ওয়াহিদুজ্জামান ও বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এমদাদ হোসেন। এছাড়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সুপারগন।
গত সভার সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা সহ প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা সমুহ ও তা দুরিকরনে করনীয় বিষয়ে বিস্তারিত অালোচনা হয়। প্রধান অতিথি প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা ও চ্যলেঞ্জ মোকাবেলায় প্রধানদের করনীয় বিষয়ে বিস্তারিত অালোচনা করেন। এছাড়া শিক্ষা বিভাগের সকল ক্ষেত্র হতে দুর্নীতি দুর করার উপর জোর তাগিদ দেন। জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যে কোন দুর্নীতির অভিযোগ তাকে জাননোর জন্য জোর তাগিদ দেন। এছাড় তিনি সৎ সংঘ, সতত স্টোর ও মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিচালনার উপর জোর তাগিদ দেন।
স/এষ্

