ঢাকাবৃহস্পতিবার , ১৯ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘এথনোমিউজিকোলজি ও লোকসঙ্গীত’ শীর্ষক সেমিনার

admin
এপ্রিল ১৯, ২০১৮ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

মেহেদি জামান লিজন, জাককানইবি প্রতিনিধি;

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘এথনোমিউজিকোলজি ও লোকসঙ্গীত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ফোকলোর বিভাগের আয়োজনে সেমিনারে একক বক্তা হিসেবে বক্তব্য প্রধান করেন ভারতের সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ, কলিকাতা বিশ্ববদ্যালয়ের অধ্যাপক ড. শেখ মকবুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
ফোকলোর বিভাগের শিক্ষার্থী সুমাইয়া নাসরীন ঐশীর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রভাষক নিগার সুলতানা। সেমিনারে ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বাকী বিল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া আক্তার, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব আল জাবির ও নীলা সাহা, প্রভাষক মোঃ মাজহারুল হোসেন তোকদার সহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে ফোকলোর বিভাগের পক্ষ থেকে একক বক্তা ও প্রধান অতিথিকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রধান করা হয়।

স/এষ্