গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের জাফলংয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র দুই দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আশা জাফলং ব্রাঞ্চের কার্যালয়ে ১৫ টি শিক্ষা কেন্দ্রের সেবিকাদের নিয়ে এ কর্মশালা সম্পন্ন হয়।
আশা জাফলংয়ের ব্র্যাঞ্চ ম্যানেজার জন্তোষ চন্দ্র’র সভাপতিত্বে এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা রিসোর্ট সেন্টারের সাবেক ইন্সট্রাক্টর লুৎফুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার লুৎফুর রহমান, লোন অফিসার বাবুল দাস, ফরিদ, নিপা রানী, শিপ্রা রানী, জুবায়ের আহমেদ, শিক্ষা সুপার ভাইজার এরশাদ আলী, সেবিকা শিরিন আক্তার, অর্চণা কর্মকার, পল্লবী রানী, শাহনাজ আক্তার, কুলসুমা আক্তার প্রমুখ।
স/এষ্

