মুন্সীগঞ্জ প্রতিনিধি: সিরাজদিখানের খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লম্পট আবু মোতাহার মো: নিয়ামুল বাক্কীর বিচারে দাবীতে বালুরচর-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক,শিক্ষার্থীর এবং অভিবাবকরা। বুধবার সকাল ১০ টা থেকে ১১ টা এ ঘন্টা ব্যস্ত এই সড়ক অবরোধ করে এসব কর্মসূচি পালন করা হয়।
এতে স্কুলটির ১২শ শিক্ষার্থী ছাড়াও সর্বস্থরের মানুষ অংশ নেয়। এসময় তারা লম্পট শিক্ষকের দ্রুত বিচার কামনা করে বিক্ষোভ প্রদর্শন করেন। নিয়ামুল বাক্কী এর আগেও স্কুলের একাধিক ছাত্রীর সাথে বিভিন্ন ভাবে অনৈতিক কর্মকন্ডের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তারা।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আবু মোতাহার মো: নিয়ামুল বাক্কীকে স্কুলটির অফিস রুম থেকে অনৈতিক কর্মকান্ডের সময় এক মেয়েসহ হাতে নাতে আটক করে স্থানীয়রা। পরে তাকে সিরাজদিখান থানা পুলিশের হতে সোর্পধ করা হয়।

