ঢাকাবুধবার , ১৮ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহীতে ৬ নারীসহ ৭ জঙ্গি গ্রেফতার


এপ্রিল ১৮, ২০১৮ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর গোদাগাড়ীতে ৬ নারীসহ সাত জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শখা) সুমিত চৌধুরী। গ্রেফতারদের পরিচয়সহ বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

সুমিত চৌধুরী বলেন, গত ১৪ এপ্রিল গোদাগাড়ী এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান বিরোধী লিফলেট বিতরণ করা হয়। বেশ কয়েকজন নারী বোরকা পরে লিফলেটগুলো বিতরণ করে। এর সূত্র ধরে বিষয়টি গোয়েন্দা পুলিশ তদন্ত করে ছয় নারীকে সনাক্ত করে।

এর পর বুধবার ভোরে অভিযান চালিয়ে ছয় নারীসহ সাতজনকে গ্রেফতার করা হয়। তারা জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদের মধ্যে দুজন পুলিশের তালিকাভূক্ত জেএমবি সদস্য ও বাকিরা নতুন সদস্য বলে জানান সুমিত চৌধুরী।

স/এষ্