এম এ আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুর জেলায় হাকিমপুর উপজেলার গতকাল বুধবার দুপুরে ১নং খট্রা মাধবপাড়া ইউনিয়নের হরেকৃষ্টপুর বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে হাকিমপুর থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুল হাকিম আজাদ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ ইউপি সদস্য আনিছুর রহমান (৪০) এর সাইকেল পার্টসের দোকান হইতে ২৬ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ মোক্তারুল ইসলাম (৩৮) কে গ্রেপ্তার করে। যার মূল্য ১৫ হাজার টাকা। আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়।
স/এষ্

