ঢাকাবুধবার , ১৮ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’-এর রি-কম্পোজিশন


এপ্রিল ১৮, ২০১৮ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

১৯৮৯ সালে মুক্তি পাওয়া ব্যবসাসফল চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’র টাইটেল ট্র্যাক ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’-এর রি-কম্পোজিশন করা হয়েছে। কৌশিক হোসেন তাপসের রি-কম্পোজিশনে এতে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর ও লুইপা। গত ১৫ এপ্রিল থেকে বিএফডিসিতে শুরু হয়েছে ‘উইন্ড অব চেঞ্জ’-এর রেকর্ডিংয়ের কাজ। সিজন-থ্রির পর্বে ‘বেদের মেয়ে জোসনা’ গানটি নিয়ে শ্রোতা-দর্শকের মাঝে উপস্থিত হবেন অ্যান্ড্রু কিশোর ও লুইপা। ১৬ এপ্রিল রাতে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়। ‘উইন্ড অব চেঞ্জ’-এর সংগীত পরিচালক ও অনুষ্ঠান পরিচালক হিসেবে আছেন কৌশিক হোসেন তাপস, শিল্প নির্দেশক এবং অনুষ্ঠান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ফারজানা মুন্নী। উল্লেখ্য, বিভূতি মিত্র পরিচালিত ‘ফাগুন’ চলচ্চিত্রের ‘ইক পরদেশী মেরা দিল লে গায়া’ গান থেকে অনুপ্রাণিত হয়ে ‘বেদের মেয়ে জোসনা’ গানটি লিখেছিলেন ছবিটির নির্মাতা তোজাম্মেল হক বকুল। সুর-সংগীত করেছিলেন আবু তাহের এবং কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও অ্যান্ড্রু কিশোর। অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চনের লিপে এ গানটিও ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্রের মতো আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল।

স/মা