ঢাকামঙ্গলবার , ১৭ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফায়ার ফাইটিং রোবট তৈরি করলেন ইবির ছাত্র

admin
এপ্রিল ১৭, ২০১৮ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র হুমায়েত আসিফ তৈরি করেছেন “ফায়ার ফাইটিং রোবট”।যা স্বয়ংক্রিয়ভাবে অাগুন চিহ্নিত করতে পারে এবং নির্দিষ্ট দূরত্ব থেকে পানি প্রবাহের মাধ্যমে অাগুনকে নিভাতে সক্ষম।
এই ফায়ার ফাইটিং রোবটের মূলভিত্তি অারডুইনো।অাগুন চিহ্নিত করার জন্য এটাতে ফায়ার সেন্সর বা ফ্লেম সেন্সর মডিউল ব্যবহার করা হয়েছে।অামরা জানি,কোথাও যখন অাগুন জ্বলে তখন সেখান থেকে অাই অার (অবলোহিত)  রশ্মি নির্গত হয়। অার এই রশ্মি কে ফায়ার সেন্সর রিসিভ করে।সেন্সরগুলিকে এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে যেদিকেই অাগুন জ্বলুক না কেনো রোবটটি স্বয়ংক্রিয়ভাবে সেদিকে ঘুরে যেতে পারে।এরপর রোবটটি অাগুনের অবস্থান নির্ণয় করে প্রয়োজন মতো পানি প্রবাহের মাধ্যমে অাগুন নিভাতে সক্ষম।
হুমায়েত আসিফের বাসা কুষ্টিয়া জেলার খোকসা থানায়।তার পিতার নাম সাহেব অালী এবং মায়ের নাম অায়েশা খাতুন।ছোটবেলা থেকেই বিভিন্ন ইলেকট্রনিক্সের প্রতি তার ঝোঁকটা একটু বেশিই ছিল বলে জানান তার মা।
হুমায়েত আসিফ তার রোবট তৈরির  বিষয়ে বলেন,”অাগামী বিশ্ব পুরোপুরিভাবে রোবোটিক্সের উপর নির্ভরশীল হবে।অাগামী বিশ্বের তাল মিলিয়ে চলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এটি এমন একটি রোবট যেটি কোন চালক ছাড়া সমস্ত কাজটি নিজেই সম্পন্ন করে।এটিরই পরবর্তী সংস্করণ হচ্ছে ড্রোন।যেখানে অাসলে ফায়ার সার্ভিসিং এর গাড়ি পৌঁছানো সম্ভব না, যেমন কোন বস্তির ভিতর কিংবা উঁচু কোন বিল্ডিং এ,সেখানে ড্রোনটি অাগুন চিহ্নিত করে স্বয়ংক্রিয়ভাবে যাবে এবং পানি দিয়ে অাগুন নিভাতে সক্ষম হবে”।
হুমায়েত আসিফের তৈরিকৃত ফায়ার ফাইটিং রোবটের ইউটিউব ভিডিও লিঙ্কঃ
স/এষ্