আগামী ৬ মে প্রকাশ হতে পারে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। সোমবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বপন কুমার সরকার বলেন, তারা আগামী ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। এখন সরকার প্রধান যেদিন সম্মতি দেবেন, সেদিন ফল প্রকাশ হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, আগামী ৪ ও ৫ মে ছুটির দিন থাকায় ৬ মে ফল প্রকাশের জন্য বলা হয়েছে। ৬ মে ফল প্রকাশ হবে ধরে প্রস্তুতি শুরু হয়েছে।
এস্

