ঢাকারবিবার , ১৫ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে হ্যানিম্যানের জন্ম বার্ষিকী পালন!

admin
এপ্রিল ১৫, ২০১৮ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় ‘হোমিওপ্যাথিক উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই, দিন বদলের প্রত্যয়ে- হোমিওপ্যাথির জয় হোক’- এই স্লোগানকে সামনে রেখে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক মহাতœা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৩ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার লোহাকুড়ায় অবস্থিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বর্ণাঢ্য আয়োজনে অতিথীবৃন্দকে ফুলের শুভেচ্ছা বিনিময় ও পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারীকের সভাপতিত্বে স্বাগত বক্তব্যর পর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন এ্যাড মোস্তফা লুৎফুল্লাহ এমপি।
এ সময় তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার উন্নয়নের বড় সাফল্য চিকিৎসা। এই চিকিৎসা মানুষের হাতের কাছে এনে দিয়েছে।
হোমিওপ্যাথিকের সঠিক চিকিৎসার মাধ্যমে মানুষের রোগ নির্মূল করা যাবে, যদি সে ভাল ভাবে তার দেহে প্রয়োগ করে।
তাছাড়া হোমিওপ্যাথিক মেডিসিন আস্তে-আস্তে মানুষের শরীলে কাজ করে থাকে। যাতে রোগ একেবারে নির্মূল করা যায়।
এ ছাড়া কলেজের উন্নয়নের স্বার্থে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস্ত করেন।
হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার হাবিবুর রহমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথী’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, বিআরডিআর এর চেয়ারম্যান মশিয়ার রহমান,সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, আলহাজ্জ্ব ডাক্তার ইউনুছ আলী প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য ফেরদৌসি আরা, কলেজের ডাক্তার মাহবুবুর রহমান, আবু জাফর সাদিক, আল আমিন, আব্দুল্লাহ আল মামুন, সানজিদা আক্তার, রাজিয়া সুলতানা, আফিফা খাতুন, ফিরোজা খাতুনসহ কলেজের সকল কর্মকর্তাবৃন্দ।

স/এষ্