ঢাকারবিবার , ১৫ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার

admin
এপ্রিল ১৫, ২০১৮ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

এম এ আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
বাংলাবর্ষ বরনে বৈশাখী আনন্দকে ভাগাভাগি করে নিতে হিলি সীমান্তে আনুষ্টানিক ভাবে বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

গতকাল শনিবার সকাল ১০ টার দিকে হিলি চেকপোষ্ট শুন্য রেখায় আনুষ্ঠানিক ভাবে ভারতীয় সীমান্ত রক্ষীদেক মিষ্টি উপহার দেয়া হয়।

এসময় বিজিবি হিলি চেকপোষ্ট কোম্পানী কমান্ডার আবু নাছের ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারত হিলি ক্যাম্প কমান্ডেন্ট ইন্সপেক্টর ওয়াজির চান এর হাতে মিষ্টি তুলে দেন।

বিজিবি হিলি চেকপোষ্ট কোম্পানী কমান্ডার আবু নাছের জানান, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে সৌহাদ্য, ভাব সম্প্রতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে দ’ুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরের মধ্যে মিষ্টিসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে।

এ দিকে পহেলা বৈশাখ উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানির সকল কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোষ্ট দিখে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

স/এষ্