নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ায় সুবিধা বঞ্চিত ও অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার সংগ্রহ উপলক্ষে হিউম্যানিট্যেরিয়ান সেচ্ছাসেবী সংস্থার যাত্রা শুরু হয়েছে।
রোববার দুপুরে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে হিউম্যানিট্যেরিয়ান কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে সুবিধা বঞ্চিত শিশু ও অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানে হিউম্যানিট্যেরিয়ান সেচ্ছাসেবী সংস্থার কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ওয়াসিম আকরাম শিশির, সহসভাপতি আনিকা আনমি, সাধারণ সম্পাদক রিসাদ হৃদ্য, সহসাধারন সম্পাদক রামিসা আনান ত্রয়ী, সহ সাধারন সম্পাদক, তানিশা মাইমুনা হ্যাপি,
সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান ইমন, সহ সাংগঠনিক সম্পাদক মুমতাহান শেখ মাহীর
প্রচার-প্রকাশনা সম্পাদক আশিকুর ফাহিম, চারুকলা-কারুকলা সম্পাদক ফেরদৌস রহমান সানি।
বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাহিদ হাসান, অর্থ সম্পাদক অনয় পদ্দার, সহ অর্থ সম্পাদক মাছুমা, ক্রিড়া সম্পাদক মেহেদি হাসান বাধন, সহ ক্রিড়া সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় হিউম্যানিট্যেরিয়ান সেচ্ছাসেবী সংস্থার সভাপতি ওয়াসিম আকরাম শিশির বলেন, রেষ্টুরেন্টে বা বিয়ে বাড়ীতে বেঁচে যাওয়া খাবার নষ্ট বা ফেলে না দিয়ে তুলে দিন হিউম্যানিট্যেরিয়ান কুষ্টিয়া জেলা শাখার সদস্যদের হাতে। আর সেই খাবার তারা পৌঁছে দিবে সুবিধা বঞ্চিত শিশু ও অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে। অসহায় সুবিধা বঞ্চিত শিশু ও ক্ষুধার্ত মানুষের কল্যাণে সব সময় কাজ করবে হিউম্যানিট্যেরিয়ান সেচ্ছাসেবী সংস্থা।
স/এষ্

